যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ট্রেনে অভিনব চুরির ভিডিও ভাইরাল

চলতি পথে বাস কিংবা ট্রেনে চোরের হানা দিয়ে যাত্রীদের জিনিস নিয়ে সটকে পড়ার ঘটনা নতুন নয়। কিন্তু ট্রেনে হানা দিয়ে একদল চোর সোনারূপা কিংবা টাকা পয়সা নয়, চুরি করেছে শত শত পার্সেল। তাদের এই অভিনব চুরির ঘটনা ভাইরাল হয়েছে। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। সেখানে একটি মালবাহী ট্রেনে আমাজন, ফেডএক্সসহ বিভিন্ন কোম্পানির পার্সেল বহন করা হচ্ছিল। ওই ট্রেনেই চোর লুকিয়ে ছিল। ক্যামেরায় চোরদের গতিবিধি ধরা পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, ট্রেনে মজুত পার্সেলগুলোর উপর দিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আর মাঝে মাঝে তুলে নিচ্ছে ছোট ছোট পার্কেল। এর আগে গত বছরের শেষের দিকে আরেকটি মালবাহী ট্রেনে একই রকম চুরির ঘটনা ঘটে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোরদের ফেলে দেওয়া সারি সারি খালি প্যাকেটের ভিডিও ভাইরাল হয়েছে। এই চুরির ঘটনা অনলাইন শপিং প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর অর্ডার করা জিনিস নিরাপদে সবার কাছে পৌঁছবে কী না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, এমন ঘটনা রুখতে তৎপর তারা। তার জন্য স্পেশ্যাল এজেন্টের সংখ্যা বাড়ানো হচ্ছে। একইসঙ্গে অপরাধ আটকাতে উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension