গণমাধ্যমযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার খবর বিকৃত করায় সাংবাদিককে জরিমানা

নিউ ইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের ব্যাপক হত্যাকাণ্ডকে ‘ধোঁকাবাজি’ বলে প্রচার করায় দক্ষিণপন্থী এক টেলিভিশনের সাংবাদিককে জরিমানা করেছেন আদালত।

ওই স্কুলে নিহত দুই ছাত্রের অভিভাবকের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার সাংবাদিক অ্যালেক্স জোন্সের বিরুদ্ধে এ রায় দিয়েছেন টেক্সাসের অস্টিনের একটি আদালত। অ্যালেক্স জোন্সকে ক্ষতিপূরণ হিসেবে অভিভাবকদের ৪ দশমিক ১ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১২ সালের ১৪ ডিসেম্বর কানেকটিকাটের নিউটাউনের স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলায় ২৬ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হন। এ ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রের মানুষ শিউরে উঠে, সর্বত্র বিষাদের ছায়া নেমে আসে।

কিন্তু অ্যালেক্স জোন্স তখন থেকেই তার নিজের রেডিও ও ইন্টারনেট প্ল্যাটফর্ম ‘ইনফোওয়ার্স’-এ প্রচার করতে থাকেন এটা একটা ‘ধোঁকাবাজি’ এবং ‘সাজানো নাটক’। দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণের পক্ষে যুক্তি জোরদার করতেই ফেডারেল সরকার এ ঘটনার অবতারণা করেছে।

জোন্সের এই প্রচারণার বিরুদ্ধে নিহত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা মামলা দায়ের করেন। তারা এর জন্য ৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। অস্টিনের আদালতে দায়ের করা এ মামলায় দুই সপ্তাহের শুনানির পর ১২ সদস্যের জুরি অ্যালেক্স জোন্সকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension