
যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, হোয়াইট হাউসের সামনে সংঘর্ষ
প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তুমুল উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রে। যার রেষ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। জয়ের ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন দুজনই অনড় অবস্থানে চলে গিয়েছেন।
ভোটের ফলাফল নিয়ে এমন পরিস্থিতি ঘটতে চলেছে এমন আশঙ্কা দেখা দিয়েছিল নির্বাচন পূর্ববর্তী একাধিক জরিপে। ইতিমধ্যে সহিংসতা এড়াতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন মার্কিন ব্যবসায়ীরা।
এর মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের জয়ের খবর আসতে থাকলে ট্রাম্প ভোট চুরির অভিযোগ তোলেন ট্রাম্প।
ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে জয়ী বলে দাবি করেছেন। প্রতারণার অভিযোগ তুলে ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন।
বিবিসি জানায়, এমন পরিস্থিতিতে নির্বাচনের রাতে ট্রাম্পের বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে এসেছে।
তাদের মিছিলের কারণে শহরের অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তিও পাবে না।’
বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও হোয়াইট হাউসের বাইরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গ্রেপ্তার করা হয়েছে অনেককে।
লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্ক শহরেও বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই এসব শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবন্ধ করেছেন।
সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি তার টুইটার অ্যাকাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।❐
Now people are just fighting. This is not tear gas. Some sort of smoke bomb. Likely not police. #ElectionNight #BLMPlaza pic.twitter.com/pFugz67cCs
— Christina Ruffini (@EenaRuffini) November 4, 2020



