
রিয়া চক্রবর্তীকে নিয়ে আবার বিতর্ক, কটাক্ষ
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানা কারণে সংবাদের শিরোনামে ছিলেন অভিনয় শিল্পী রিয়া চক্রবর্তী। সে সংবাদের রেশ না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ার নতুন
ছবি বিতর্কের ঝড় তুলেছে।
ওই ছবিতে রিয়া জড়িয়ে ধরে রয়েছেন বন্ধু রাজীব লক্ষ্মণকে। দু’জনের মুখেই আবেশের হাসি। ছবিগুলো রাজীব লক্ষ্মণ ইনস্টাগ্রামে শেয়ারের পর তাতে ক্যাপশন লিখেছেন, ‘মাই গার্ল।’।এ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন আলোচিত রিয়া চক্রবর্তী।
প্রশ্ন উঠেছে, ‘তাহলে সুশান্তকে ভুলে এবার নতুন করে মেতে উঠেছেন তিনি?’
‘আবার কেউ কেউ বলছেন, এখনও সুশান্ত মৃত্যুর রহস্য উদঘাটন হলো না অথচ তার আগেই জীবনে আরও একধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া চক্রবর্তী। অনেক অ্যাডভান্স!’
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর রাজীব লক্ষ্মণ বুঝতে পারেন তার জন্য সমালোচনার মুখে পড়তে হবে বান্ধবী রিয়াকে। ছবিগুলো তাৎক্ষণিক সরিয়ে ফেলেন।
বিতর্কে এড়াতে ছবিগুলো মুছে ফেলার ব্যাখ্যায় তিনি বলেন, আমার ভুল ক্যাপশনের জন্য কারণ ছাড়াই বোধয় একটি সমস্যা তৈরি করলাম। রিয়া আমার অনেক পুরনো বন্ধু। অনেকদিন পর ওর সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগল। ভালো থাকুক রিয়া, এটাই চাই।
রাজীবের এমন পোস্টের আগেই বিতর্কের যা সৃষ্টি তা হয়ে গেছে। কেউ কেউ স্ক্রিনশট রেখে তা নিয়ে মেতে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে ছবিগুলোর বিষয়ে জানা গেছে, ক’দিন আগেই আনুশকা দন্ডেকরের জন্মদিনের পার্টিতে রিয়া ও রাজিবের দেখা হয়। সেখানেই ছবি তোলা হয়।❐
ইন্ডিয়া ডট কম




