প্রধান খবরবাংলাদেশ

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। নিখোঁজের একদিন পর ওই বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বিচ সংলগ্ন এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়।

বিল্লাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধীনে শাহপরীর দ্বীপ বিওপিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ তীরে দেখতে পায় স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে তারা এসে লাশটি শনাক্ত করে নিয়ে যায়।

এর আগে গত শুক্রবার রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ হন বিল্লাল।

এ বিষয় জানতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিন বলেন, ‘মরদেহ এখনও আমাদের কাছে আসেনি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension