প্রধান খবরবাংলাদেশ

শপথ নিলেন আরও দুই উপদেষ্টা

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুজন উপদেষ্টা। তারা হলেন- সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে দুই উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এখন শপথগ্রহণে বাকি শুধু ফারুক-ই-আজম। যুক্তরাষ্ট্র থেকে আজ (রবিবার) রাতে তার দেশে ফেরার কথা। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে।

ফারুক-ই আজমসহ তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় গত বৃহস্পতিবার বঙ্গভবনে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে শপথগ্রহণ করতে পারেননি। সেদিন নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত ১৭ উপদেষ্টার ১৪ জন শপথ নেন।

অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ করার বিষয় হলো- এই সরকারের উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জায়গা পেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension