আন্তর্জাতিক

শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় রুশ গভর্নরের পদত্যাগ

রূপসী বাংলা ডেস্ক:রাশিয়ায় সম্প্রতি একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেমেরোভো অঞ্চলের দীর্ঘদিনের গভর্নর আমান তুয়েইয়েভ রবিবার পদত্যাগ করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

গত ২৫ মার্চ সাইবেরিয়ার কেমেরোভো শহরের একটি শপিং মলে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৬৪ জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে ৪১ জনই শিশু। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওই ভবনের মালিক ও মলটির নিরাপত্তার দায়িত্বে থাকা কোম্পানির প্রধানও রয়েছেন। উইন্টার চেরি নামের ওই মলটি ২০১৩ সালে যাত্রা শুরু করে। এতে একাধিক সিনেমা হলো, রেস্তোরাঁ, বাষ্পস্নান, শিশুদের মনোরঞ্জনের জন্য ছোট চিড়িয়াখানাসহ বিনোদনের আরও নানা কিছু রয়েছে। শপিং মলটির সবচেয়ে ওপরের তলায় আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার সময় অনেকে সিনেমা দেখছিলেন।

গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, কেমেরোভো অঞ্চলের গভর্নর আমান তুলেইয়েভ পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলেইয়েভ ১৯৯৭ সাল থেকে ওই অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন।

সাবেক কমিউনিস্ট নেতা ও ৭৩ বছর বয়সী গভর্নর আমান তুলেইয়েভ গত তিন দশক ধরে এই এলাকায় সুপরিচিত। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০০ সালের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন।

সূত্র: বাসস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension