প্রধান খবরবাংলাদেশশিক্ষা

শহীদ মিনার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু টাওয়ার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখাঁরপুল মোড় পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এসময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

প্রায় আধঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা পিছু হটেন৷ তারা পুরান ঢাকার দিকে চলে যান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension