প্রধান খবরবাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে ড্রোন উদ্ধার

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিজেআই নামে একটি শক্তিশালী ড্রোন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার দিবাগত মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং লাউঞ্জ থেকে ডিপজেআই উলর ব্র্যান্ডের ড্রোনটি উদ্বার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ড্রোন বহনকারী মার্ক রুমাম কুটরোবস্কি (২২) নামে এক বিদেশী নাগরিককে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে কুটরোবস্কিকে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃত ড্রোনটি আমেরিকার তৈরী বলে জানা যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান আজ বাসসকে জানান, সোমবার দিবাগত রাত ১টা ৫মিনিটে যুক্তরাষ্ট্রের নাগরিক মার্ক রুমাম কুটরোবস্কি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে করে বাংলাদেশ থেকে গোয়াংজু হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। রাতে বিমানবন্দরে প্রবেশ করে মার্ক রুমাম কুটরোবস্কি বোর্ডিং লাউঞ্জে অবস্থানকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাকে চার্জ করে। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করে ৯টি ক্যামেরা সংযুক্ত একটি ড্রোন উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুক্তরাষ্ট্রের নাগরিক মার্ক রুমাম ড্রোনটি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করার কথা শুল্ক কর্মকর্তারাদের নিকট স্বীকার করেন।

গত ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারওয়েজ বিমানে করে তিনি বাংলাদেশে আসেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension