
শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ-এর সম্মাননা অ্যাওয়ার্ড
শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ-এর সম্মাননা অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. কামাল আহমদ দূর্জয়। পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাদ রুদ্ধ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র-আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি রাকিল আল মাহমুদ, মীম টিভি বড়লেখা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন চৌধুরী, পরিচালক দবিরুজ্জামান দীপু।
সম্মাননা পদক ও নগর অর্থ তুলে দেন প্রধান বিচারকমন্ডলী সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামন্ডার ও নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব কাজী আয়শা বেগম।
সম্মাননা পদক ও নগদ অর্থ পেয়েছেন নির্মাতা এম. এস সুমন, অভিনেতা রাসেল হামিদ, অভিনেত্রী হেলেনা বেগম, অভিনেত্রী রওশন আরা মনি রুনা, অভিনেতা অরিন্দম দত্ত চন্দন, খলনায়ক অফজাল হোসেন, শিশু শিল্পী আলেয়া আঞ্জুম।
অন্যান্য পদক ও সনদ পেয়েছেন প্রযোজক শাহাদাত হোসেন লুলন, চিত্রনাট্যকার কামরুল চৌধুরী, চিত্রগ্রাহক নুুরুল ইসলাম, রূপসজ্জা সুমন রায়, আলোক প্রক্ষেপন শ্রী পান্ডব পাল, আবহ সংগীত এম রহমান।



