
হয়তো ভোলোনি কিছুই, হৃদ অলিন্দে সব রেখেছ যত্ন করে জমা
এক মুঠো প্রেম, উড়ন্ত চুম্বন, আজো ভালোবাসে তোমার প্রিয়তমা।
কবিতার খাতায় আজও নিশ্চিত ভরিয়ে রেখেছো কিছু অবাধ্য শব্দের কারুকাজ
রঙিন খামে ভরেছো কিছু দুরন্ত আবেগ আর কিছু রুদ্ধশ্বাস প্রেমের আলফাজ।
মনে রেখেছো যখন বিগত বসন্ত, স্মৃতিমোড়া পথ সুগন্ধি ফুল, নীল আদর মাখাঠোঁট,
পাঁজর ভাঙা প্রেমে সাজানো উষ্ণ বিকেল ফিরে পেতে তখন টুকরো স্মৃতিরা একজোট।
হেমন্ত হেমলক লাগে, পারলে এই অবেলায় বৃষ্টি হয়ে একটিবার ছুঁয়ে যেও,
আজও বিশ্বাস করি পরজন্মে, আমাদের আবার ঠিক দেখা হবে জেনো প্রিয়।



