প্রধান খবরবাংলাদেশ

শৈত্যপ্রবাহ অব্যাহত, আগামী ২৪ ঘন্টায় বাড়বে আরও

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশের মধ্যে এটাই ছিল সবচেয়ে কম। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে দুদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানান, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বিস্তারও বাড়বে।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সারাদেশে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর পশ্চিমাংশে এবং নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এই আবহাওয়াবিদ বলেন, পৌষের আজ ২৩ তারিখ। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমছে।

‘তবে মেঘলা আবহাওয়া কেটে গিয়ে কোথাও কোথাও কনকনে শীত অনুভূত হচ্ছে। রাজধানীসহ অনেক এলাকায় উত্তুরে হাওয়া বাড়ায় শীত অনুভূত হচ্ছে বেশি।’

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারিতে সারা দেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

প্রথম দফায় সোমবার থেকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর মাসের মাঝামাঝি সময়ে মাঝারি মাত্রার একটি এবং মাসের শেষ সপ্তাহে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন এলাকায়।

 

সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরে নেয়া হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

 

বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুম ধরা হয়। তবে জানুয়ারির মাঝামাঝিতে বাংলা পঞ্জিকার মাঘ মাসের শুরুতে বরাবরই শীতের তীব্রতা বাড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension