
প্রধান খবরবাংলাদেশযুক্তরাষ্ট্র
শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গৃহবধূ গ্রেফতার
বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে ৩৮ বছর বয়সি উম্মে ফেরদৌসি নামের এক বাংলাদেশি গৃহবধূকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ। গ্রেফতারকৃত গৃহবধূ উম্মে ফেরদৌসির বিরুদ্ধে অভিযোগ তিনি তার শ্বশুর-শাশুড়িকে খাবার এবং পানি দিতেন না। তারশ্বশুর-শাশুড়ি খাবার চাইলে তাদের ছুরি দিয়ে আঘাতও করেছেন ফেরদৌসি।
স্থানীয় পুলিশ ফক্স ৩৫-কে বলেছে, ফেরদৌসি তার শ্বশুর-শাশুড়িকে খাবার দিতেন না, এমনকি পানিও খেতে দিতেন না। এর ফলে তারা অপুষ্টিতে ভুগছে। তাদেরকে হাসপাতালে বেশ কয়েকবার অপুষ্টির চিকিৎসা নিতে হয়েছে।

ফেরদৌসি তার শাশুড়িকে খাবার ও পানি ভিক্ষা চাইতে বাধ্য করতেন। তিনি তাদেরকে খাবার না দিয়ে তিনি বলতেন, ‘বাংলাদেশে তো আপনাদেরকে এভাবেই বাঁচতে হতো।’ উম্মে ফেরদৌসি এমনকি যথেষ্ট খাবারও তৈরি করতেন না যেন তার শ্বশুর-শাশুড়ি না খেয়ে থাকেন।
পুলিশের রিপোর্ট বলছে উম্মে ফেরদৌসি তার শ্বশুর-শাশুড়িকে বলেছে যে খাবার নিতে চেষ্টা করলে সে ছুরি দিয়ে তার ডান হাত কেটে ফেলবে। উম্মে ফেরদৌসির স্বামী তার মায়ের হাতে মারাত্মক আঘাত এবং আঁচড়ের দাগ দেখেছেন।
উম্মে ফেরদৌসিকে ব্রেভার্ড কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর: ফক্স ৩৫



