বাংলাদেশ

সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান সপরিবারে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

২০ জুন, শনিবার আবেদ খান নিজেই গণমাধ্যমকে করোনা পজেটিভ বলে জানিয়েছেন।

আবেদ খান জানান, বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় দিলে শনিবার ২০ জুন পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও জানান, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন। সকলেই এখনও ভালো আছেন।

গেল ১২ জুন প্রাথমিক পর্যায়ে, আবেদ খানের বাড়ির গৃহ পরিচারকদের কারও করোনার প্রাথমিক উপসর্গ লক্ষ্য করা গেছে বলে জানা গিয়েছিল।

যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তার পুরো পরিবারের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়।

একই সঙ্গে বাড়ি থেকে আবেদ খান ও তার পরিবারের সকল সদস্যদের স্যাম্পল সংগ্রহ করা হয়।

পরে তাদের সকলের পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে এখন পর্যন্ত শারীরিকভাবে তাদের কারও বিশেষ অবনতি ঘটে নি। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension