বাংলাদেশ

সাংবাদিক জুলহাস হত্যার দ্রুত বিচার দাবী অনলাইন প্রেস ইউনিটির

সাংবাদিক জুলহাস উদ্দীনকে গলা কেটে হত্যার নিন্দা ও দ্রুত বিচার দাবী জানিয়েছেন অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

৩ সেপ্টেম্বর ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব পলাশ ভৌমিক এক যৌথ বিবৃতিতে বলেছেন, নির্মম মৃত্যুর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা কারোই কাম্য নয়।

যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, সর্বশেষ সাংবাদিক জুলহাসকে গলা কেটে হত্যার যে উদাহরণ টানা হয়েছে তা সাংবাদিকদের জন্য বেদনাকালের সূচনা করল। দ্রুত বিচার না হলে অতীতের রুনি-সাগর হত্যাকান্ডের আসামীদের মতো এরাও পার পেয়ে যেতে পারে; যা প্রত্যাশিত নয়।

বিচারের সংস্কৃতির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা, সরকারি ভাতাসহ অনলাইন প্রেস ইউনিটির সকল দাবী সরকারের মেনে নেওয়া এখন সরকারের দায়িত্ব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension