প্রধান খবরবাংলাদেশ

সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক যুগ্ম সচিব কিবরিয়া রিমান্ডে

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও সাবেক যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মশিউর আলম ৩ জনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু জানান, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামের এক আসামির দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পিপি কাইমুল হক আরও জানান, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারসহ অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে।

২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন নাশকতা কবলিত ওই বাসটির মালিক আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসসহ ১৩০ জনকে এজাহার নামীয় এবং অন্তত অজ্ঞাতনামা ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। পরে অভিযোগটি চৌদ্দগ্রাম থানায় এফআইআর করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension