জীবনশৈলীস্বাস্থ্য

সামাজিক ধূমপানও ক্ষতিকর!

অধ্যাপক শুভাগত চৌধুরী : সামাজিকতা রক্ষা করার জন্যও অনেকে ধূমপান করে থাকেন। অর্থাৎ তাঁরা অনিয়মিত ধূমপায়ী ।  অনিয়মিত ধূমপায়ীরা অনেকেই এটা ভেবে আত্মপ্রসাদ লাভ করতে চান যে, সপ্তাহে একটি বা দুটি সিগারেট ধূমপান করলে তেমন কোন ক্ষতি হবে না। তাদের জন্য সতর্কবাণী হলো, সপ্তাহান্তে একটি বা দুটি সিগারেট পান করা আর প্রতিদিন এক প্যাকেট ধূমপান করা প্রায় কাছাকাছি মাত্রার ক্ষতিকর।
আসলে ধূমপানের কোন নিরাপদ মাত্রা নেই। এ ক্ষেত্রে নিরাপদ উপায় একটাই ধূমপান ছেড়ে দেয়া। ধূমপানের সময় প্রতি টানে ফুসফুসে প্রবেশকালীন প্রায় ৪ হাজার রাসায়নিক পদার্থের মধ্যে যে কোনটি ফুসফুসসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে যে কোনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর আমাদের হাতে নির্ভরযোগ্য তথ্য আছে যে, যারা দিনে একটি বা সপ্তাহে দু’একটি করে সিগারেট টানছে, তাদের প্রায় সবাই (৯০%) এক সময় নিয়মিত ধূমপায়ী রূপে আত্মপ্রকাশ করছে।
আর ধূমপানের ক্ষতিকর প্রভাব বিবেচনায় কত বছর ধরে ধূমপান করছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ধূমপায়ী প্রতিদিন বা সপ্তাহে ক’টি সিগারেট টানছেন সেটি পরবর্তী এবং কম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।
অতএব, অনিয়মিত ও সৌখিন ধূমপায়ীদের যত দ্রুত সম্ভব ধূম্রবলয় থেকে বেরিয়ে আসতে হবে।
মডেল – তোফাজ্জল লিটন
ছবি – শাহ জে চৌধুরী
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension