বাংলাদেশ

‘সিনহা মনগড়া ও ভূতুড়ে বক্তব্য বইয়ে তুলে ধরেছেন’

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা বইয়ের তথ্য মনগড়া দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি বিদেশে বসে মনগড়া ও ভূতুড়ে বক্তব্য বইয়ে তুলে ধরেছেন।

ওবায়দুল কাদের বলেন, তার অন্তরজ্বালা আমরা বুঝি। তিনি কিভাবে বিদায় নিয়েছেন সবারই জানা। তিনি এইগুলো প্রধান বিচারপতি থাকাকালে কেন বললেন না? আর জনগণের কাছে এসেই বা কেন বললেন না?

আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মনবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, তার এ ধরনের বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে। বইয়ে এস কে সিনহা দাবি করেছেন, তিনি দেশ ছেড়েছেন ‘হুমকির মুখে’; একই কারণে বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠাতে বাধ্য হয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension