
বাংলাদেশ
সিরাজগঞ্জে হেরোইনসহ বাসচালক আটক।
ঢাকা প্রতিনিধি: সিরাজগঞ্জের ঢাকা -রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার গোলচত্ত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোঃডালিম (৩৫) নামে এক বাসচালককে ১ কেজি হেরোইনসহ আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ১ মার্চ (বৃহস্পতিবার) পৌনে ২ টার দিকে ঢাকা-রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস্ পরিবহনের একটি বাসে গোপন সংবাদের ভিত্ত্বিতে তল্লাশী চালায় হাইওয়ে থানা পুলিশের একটি দল । এসময় বাসচালক ডালিমের ব্যাগ থেকে কোটি টাকা মুল্যের ১ কেজি হেরোইনসহ তাকে আটক করে পুলিশ । আটককৃত ডালিম চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী হেরোইনসহ বাস চালক ডালিমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান , চালক ও বাসটি এখন পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



