বাংলাদেশ

সুনামগঞ্জের শাল্লায় যারা হামলা চালিয়েছে তাদের রক্ষা নেই: র‍্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তাদের রক্ষা নেই।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে যান তিনি। এসময় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে নোয়াগাঁও গ্রামে যান র‌্যাবের ডিজি।

র‌্যাবের মহাপরিচলাক বলেন, ‘১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কার্যক্রম শুরু করেছি। এই সময়ে একটি সন্ত্রাসী চক্র এখানকার নিরহ হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর যে আক্রমণ করেছে নিঃসন্দেহে এটা নিন্দনীয়।’

ডিজি আরও বলেন, ‘আপনারা দেখেছেন, দেশে যখনই এমন ঘটনা ঘটেছে, সরকার দ্রুত ব‌্যবস্থা নিয়েছে। এখানে যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে তাদের রক্ষা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এ দেশে সাম্প্রদায়িক সম্প্রতি সারা বিশ্বে নজির স্থাপন করেছে।’

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ, র‌্যাব-৯ এর লেফটেন্যান্ট কর্নেল আবু মোসা মোহাম্মদ শরীফুল ইসলাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানসহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।❐

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension