বাংলাদেশব্যক্তিত্ব

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হক মারা গেছেন

স্বাধীনতা এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিন)।

রোববার রাজধানীতে নিজে বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন ড. এনামুল হকের সহকর্মী (রিসার্চ ফেলো) সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্যার তিনটা ৩৫ মিনিটে ঘুমের মধ্যে মারা গেছেন। সকাল থেকে তিনি কুরবানির যাবতীয় কাজ তত্ত্বাবধান করে দুপুরে খেয়ে ঘুমাতে যান। ঘুমের মধ্যে সাড়া না পেয়ে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনামুল হকের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। তার মেয়ে আগামী মঙ্গলবার প্রবাস থেকে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাইফুল।

কাজের স্বীকৃতি হিসেবে প্রফেসর ড. এনামুল হক ২০১৭ সালে একুশে পদক ও ২০২০ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হন। এ ছাড়া ভারতের পদ্মশ্রী পদকেও ভূষিত হন এই গুণীজন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension