যুক্তরাষ্ট্র

স্বাস্থ্য খাতে ভারত-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক অনুমোদন

স্বাস্থ্য খাতে ভারত ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যকার একটি সমঝোতা স্মারকের অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই সমঝোতা স্মারকের অনুমোদন দেয়। খবর হিন্দুস্তান টাইমসের।

কোভিড-১৯ এবং অন্যান্য সংক্রামক ও অবহেলিত রোগ, এইচআইভি, যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসার জন্য নতুন, উন্নত এবং উদ্ভাবনী বায়োমেডিকাল সরঞ্জাম এবং প্রযুক্তির বিকাশে অবদান রাখার জন্য ভারতের জৈবপ্রযুক্তি বিভাগ ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ, ইউএসসের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

একটি বিবৃতিতে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, সমঝোতা স্মারকটি পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার কাঠামোর মধ্যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension