

জেসমিন রাশিদ জেসী।
রূপসী বাংলা ডেস্ক: পানির অপর নাম জীবন। দেহকে সচল রাখতে পানি পানের বিকল্প নেই। দিনে কমপক্ষে আট গ্লাস পানি পানের অভ্যাস গড়ে আপনি নিশ্চিত করতে পারেন সুস্থ দেহ সুস্থ মন। আর একেই বলে “ওয়াটার হেলথ”। কখনও কি ভেবে দেখেছেন ঠাণ্ডা পানি ও গরম পানির উপকারীতার মধ্যেও পার্থক্য রয়েছে? পানিতো পানির কাজ করবেই। তবে গরম পানি শরীরের জন্য অনেক দিক দিয়ে উপকারী। ঠাণ্ডা পানি তৈলাক্ত খাদ্যকে কঠিন করে তোলে। পরিপাক ক্রিয়াকেও ধীরগতি করে। খাবার খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পর তাই হালকা গরম পানি পান করা অপেক্ষাকৃত নিরাপদ।

হালকা গরম পানি পানের কিছু উপকারিতা –
১- হালকা গরম পানি পানে হজম ক্ষমতার উন্নতি ঘটে। ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমার কোনো সুযোগই থাকে না। বেশি কাজ দিবে যদি সকালে খালি পেটে হালকা গরম পানির সাথে লেবু মিশিয়ে পান করেন। এতে শরীরের চর্বি ভাঙ্গতে সাহায্য করে।
২- হালকা গরম পানি ত্বকের কোষগুলোর ক্ষত সারিয়ে এর স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সেই সাথে ত্বক টান টান হয়ে ওঠে এবং বলিরেখাও হ্রাস পায়। ফলে সহজেই বয়সের কোনো ছাপ ত্বকের উপর পরতে পারে না।
৩- হালকা গরম পানি পানে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে ত্বক পরিষ্কার রাখে। এতে ব্রণ হওয়ার সম্ভাবনা কমে।
৪- হালকা গরম পানি পানে মেয়েদের মাসিকের সমস্যা দূর করতে ভূমিকা রাখে। এটা পেটের পেশীকে শান্ত ও কোমল করে। যার ফলে মাসিকের ব্যথার সমস্যা অনেকটাই কমে।
৫- হালকা গরম পানি পানের পর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়াতে শুরু করে। এতে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের কার্যক্ষমতা ও বৃদ্ধি পায়। সেই সাথে মানসিক চাপ কমে যায়।

৬- ঠাণ্ডা লাগা, কফ জমে যাওয়া এবং গলা ব্যথায় হালকা গরম পানি খুব কার্যকর। এটা কফ তরল করে বের করে দেয়। গলা ব্যথা কমায়। এছাড়া নাসারণ্দ্রের পথ পরিষ্কার রাখে।
৭- হালকা গরম পানি পানে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ফলে পেশী ও স্নায়ু সক্রিয় থাকে। পাশাপাশি বাড়তি চর্বি ভেঙ্গে ফেলায় এগুলো যথেষ্ট উন্নত হয়।
৮- খাদ্য গ্রহণের পর ঠাণ্ডা পানি পান করলে খাদ্যের সাথে থাকা চর্বিগুলো জমিয়ে ফেলে। এতে পাকস্হলীর দেওয়ালে চর্বির স্তর জমতে থাকে। কিন্তু হালকা গরম পানি পানে সেই চর্বি ভেঙ্গে হজম বা নিঃসরণে সহায়তা করে।
৯- ওজন কমাতে চাইলে খাওয়ার আগে এক গ্লাস পানি খাওয়া এক উত্তম হাতিয়ার। সেই সাথে হজম ক্ষমতার ও উন্নতি ঘটে। ফলে বদ – হজম এবং গ্যাসের মতো সমস্যাও দূর হয়।




Number eight was interesting and number nine is not for me. Instead, I need some tips on how to gain weight. Good writing.
আপনার ধারণাটা সঠিক। লেবু পানির অপকারিতা খুঁজে পাওয়া কঠিন। যারা হালকা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা এক গ্লাস পানিতে আধা চা চামচ লেবুর রস দিয়ে শুরু করতে পারেন। আশা করি এক সপ্তাহের মধ্যেই ফল পাবেন। আর যাদের অ্যাসিডিটির সমস্যা বেশি তারা ডাক্তারের পরামর্শ নিবেন। ধন্যবাদ।