আন্তর্জাতিকপ্রধান খবর

নিউজিল্যান্ডে লকডাউন লঙ্ঘন করার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদাবনতি

নিউজিল্যান্ডে ঘোষিত লকডাউন লঙ্ঘন করার দায়ে স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্কের পদাবনতির কথা জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্দা অর্ডান।

মঙ্গলবার প্রধানমন্ত্রী জেসিন্দা অর্ডান বলেন, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কারণ এখন এই পদত্যাগে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই ঝুঁকিতে পড়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন।

লকডাউনের শুরুর দিকে নিজের পরিবারকে নিয়ে সৈকতে ঘুরতে গিয়েছিলেন ক্লার্ক। সামাজিক দূরত্ব বজায় রাখার নীতিকে তিনি তাচ্ছিল্য করেছেন।

ওয়েলিংটনে জেসিন্দা অর্ডান বলেন, সাধারণ পরিস্থিতিতে আমি তাকে বরখাস্ত করতাম। স্বাস্থ্যমন্ত্রী যে ভুল করলেন, তার কোনও অজুহাত নেই।

করোনাভাইরাসের এই সময়টিতে তাকে না সরিয়ে মন্ত্রিসভায় পদমর্যাদার সবার নিচে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সহযোগী অর্থমন্ত্রীর দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

জেসিন্দা অর্ডান বলেন, আমি ভালো কিছু প্রত্যাশা করছি। নিউজিল্যান্ডের জন্য সেটাই করার চেষ্টার করছি।

নিজেকে ‘ইডিয়ট’ আখ্যায়িত করে এক বিবৃতিতে ক্লার্ক বলেন, লোকজন কেন আমার ওপর ক্ষুব্ধ, তা আমি বুঝতে পারছি।

করোনাভাইরাস প্রতিরোধে মার্চের শেষ দিকে চার সপ্তাহের জাতীয় লকডাউন ঘোষণা করে নিউজিল্যান্ড। এসময় শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, ক্যাফে ও জিমসহ বিদেশি নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension