প্রধান খবরবাংলাদেশ

টাইগারদের জয়ে একনেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রূপসী বাংলা ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীর শেরে-বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় রোববার প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন জানান পরিকল্পনামন্ত্রী।

টাইগারদের সিরিজ জয়ে আজকের একনেক সভায় একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপিত হয় এবং সর্বসম্মতিতে তা গৃহীত হয়।

পরিকল্পনামন্ত্রী তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, আপনাকে (প্রধানমন্ত্রী) অভিনন্দন। কারণ আপনার ক্রিকেট দল তথা আমাদের জাতীয় ক্রিকেট দল গতকাল একটি ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে। আমি আপনার মাধ্যমে সকল জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাই।

শনিবার সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। দীর্ঘ ৯ বছর পর এই প্রথম দেশের বাইরে কোনো সিরিজ জিতল বাংলাদেশ।

সবশেষ ২০০৯ সালের আগস্টে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই জয়ের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানেও হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension