বাংলাদেশ

সংসদে মোনাজাতে ধর্মপ্রতিমন্ত্রী: ‘কেউ যদি ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন প্রতিহত করতে পারি’

বিতাড়িত ‘ফ্যাসিস্টকে’ ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরির চেষ্টা যদি কেউ করে, তাকে প্রতিহত করতে মহান আল্লাহর কাছে দোয়াপ্রার্থনা করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সোমবার (৯ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে মোনাজাতের সময় এ দোয়া করেন তিনি।

সংসদে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’

এর আগে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকাল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনার একপর্যায়ে ধর্ম প্রতিমন্ত্রী এ প্রার্থনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension