খেলা

দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংসে ২৮৭ রানে অল আউট ইংল্যান্ড

রূপসী বাংলা ডেস্ক:সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৮৭ রানে। গতকালের ৯ উইকেটে ২৮৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। স্কোরবোর্ডে আরও ২ রান যোগ হওয়ার পরই মহম্মদ সামির বলে আউট হয়ে যান স্যাম কুরান। তিনি ২৪ রান করেন। ২ রান করে অপরাজিত থেকে যান জেমস অ্যান্ডারসন।

ভারতের হয়ে অশ্বিন আর অশ্বিন ৬২ রানে চারটি এবং মহম্মদ শামি ৬৪ রানে তিন উইকেটে পেয়েছেন। এছাড়াও ইশান্ত শর্মা ও উমেশ যাদব পেয়েছেন একটি করে উইকেট।

ভারত প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। ওপেন করতে নেমেছেন শিখর ধবন ও মুরলী বিজয়। ৫ ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৮ রান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension