বাংলাদেশ

সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ব‌লেই ছাত্ররা রাস্তায়: মঈন খান

রূপসী বাংলা ডেস্ক:বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বলেই শিশুরা আন্দোলন করতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, ছাত্ররা বুঝতে পেরেছে, এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই তারা রাস্তায় নেমে সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তারা সরকারের অত্যাচার-অনাচারের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, যা গত দু-তিন দিন রাজধানীতে দেখা যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুুথ ফোরাম আয়োজিত ‘সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও নিপীড়ন এবং বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ড. মঈন খান বলেন, বিগত নয় বছরে ক্ষমতাসীনরা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।সরকার যদি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করত তাহলে কোমলমতি ছাত্রছাত্রীরা রাস্তায় নামতো না। বিএনপির অন্যতম এ নীতিনির্ধারক বলেন, কয়েকজন প্রশ্ন করেছে- ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ড্রাইভারদের লাইসেন্স দেখতে চাইছে। এটা ঠিক কি না? আমি বলব, যারা আজ দেশ পরিচালনা করছে, তারা যদি ব্যর্থ না হতো তাহলে তো ছাত্ররা রাস্তায় নামতো না, আন্দোলন করতো না। তাদের ব্যর্থতার কারণেই আজ ছাত্ররা রাস্তায়। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুুর রহমান মান্না বলেন, ন্যায্য দাবি আদায়ের জন্য কোমলমতি ছাত্রছাত্রীরা যে আন্দোলন শুরু করেছে, তাতে দুর্ভোগ সৃষ্টি হলেও জনগণ কিন্তু খুশি। তাদের অনেককেই বলতে শুনেছি, দেশে যদি কোনো কাজ হয় তাহলে এরাই করতে পারবে। দেশকে বদলানোর জন্য কিশোররা যে আন্দোলনে নেমেছে, এখন আমাদের সবার দা?য়িত্ব তাদের সঙ্গে রাজপথে নেমে আসা। মাহমুদুর রহমান মান্না বলেন, রাস্তায় ট্রাফিক পুলিশকে কখনো লাইসেন্স দেখতে দেখিনি। সেই দায়িত্ব এখন এই কোমলমতি ছাত্ররা নিয়েছে, এটা কি ভালো না খারাপ? আইন নিজের হাতে তুলে নেয়া কি ভালো? ভালো না, তবে যদি আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ ঠিকমতো না করে, তাহলে তো তাদের কাজ শিখিয়ে দেয়ার জন্য ছাত্ররাই এগিয়ে আসবেই। সাবেক এ ছাত্রনেতা বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছেই। কিছুদিন আগে সড়কে দুই বাসের রেষারেষিতে রাজীবের হাত কাটা পড়ল। শেষ পর্যন্ত ছেলেটা মারাই গেল। এরপর প্রেস ক্লাবের সামনে এক নারী বাস দুর্ঘটনায় মারা গেল। মর্মান্তিক এসব দুর্ঘটনা ঘটলেও সরকার দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন,  ’৬৯-এ আইয়ুব খান ছাত্রদের আন্দোলন ঠেকাতে যে পন্থা অবলম্বন করেছিলেন, এই সরকারও একই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কেবল তাই নয়, পুলিশ দিয়ে ছাত্রদের পেটানো হচ্ছে। আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আলোচনাসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ বক্তব্য দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension