বাংলাদেশ

সভা থেকে বেরিয়ে গেলেন রফিকুল ইসলাম মিয়া

রূপসী বাংলা ডেস্ক:সময় সন্ধ্যা সাড়ে ছয়টা। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়। একে একে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবরা। দলের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসবেন তারা। সন্ধ্যা ৭ টা। শুরু হলো রুদ্ধদ্বার বৈঠক।

ভেতরে কি চলছে জানা যায়নি। কিন্তু দেখা গেল পাঁচ মিনিট পরেই বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। কার্যালয় থেকেই বেরিয়ে গেলেন তিনি।

তার এই রহস্যজনক বেরিয়ে যাওয়া ছিল কৌতুহল জাগানিয়া। তবে ঠিক কি কারণে বৈঠক শুরু হতে না হতেই তিনি বেরিয়ে গেলেন জানা যায়নি। কেন তিনি চলে গেলেন তাৎক্ষণিক ভাবে এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, এম এ কাইয়ুম, আবদুল হাই শিকদার, ড. সুকোল বড়ুয়া, মো. শাহজাহান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, নিতাই রায় চৌধুরী, আহমদ আযম খান, আব্দুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী  এ্যানি প্রমুখ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আপিল, দলের সাংগঠনিক পরিস্থিতি ও কর্মসূচির বিষয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া বিগত দিনগুলোতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো আলাদা-আলাদাভাবে কর্মসূচি পালন করতো। এখন থেকে এককভাবে কর্মসূচি পালন করা হবে- এ সিদ্ধান্তও বৈঠক থেকে আসতে পারে বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension