প্রধান খবরবাংলাদেশ

বিএনপির অনেক নেতাকর্মীই এখন গ্রেপ্তার এড়িয়ে চলছেন

রূপসী বাংলা ডেস্ক:দলের হাই-কমান্ডের নির্দেশে বিএনপির অনেক নেতাকর্মীই এখন গ্রেপ্তার এড়িয়ে চলছেন। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলের দু:সময়ে ভূমিকা রাখতে আবারো আত্মগোপনে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল। গত ৬ ফেব্রুয়ারি সোহেলকে রাজধানীর মালিবাগ থেকে পুলিশ আটক করে বলে অভিযোগ করেছিল বিএনপি। সোহেলকে আটকের বিষয়ে বেশ কয়েক দফা সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামও একই অভিযোগ করেছিলেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, সোহেল হয়তো আত্মগোপন করে থাকতে পারেন। এটা তাদের অপপ্রচার ও কৌশল। এবার সেই অভিযোগের খোলস ভাঙলেন রিজভী নিজেই। জানালেন, সোহেল আটক নেই। যেখানেই আছেন, ভালো আছেন।
গত ৮ ফেব্রুয়ারি বকশিবাজারে বিশেষ আদালতে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে সোহেলকে দেখা যায়। খালেদা জিয়ার গাড়িবহর মগবাজার মোড়ে এসে পৌঁছলে হাবিব-উন-নবী-খান সোহেলকে নেতাকর্মী নিয়ে বহনকারী গাড়ির পাশে অবস্থান নিতে দেখা যায়। এরপর থেকে তাকে আর দেখা যায়নি।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির হাই-কামান্ডের নির্দেশেই সোহেল আত্মগোপনে রয়েছেন। যাতে দলের নেতাকর্মীদের দিক-নির্দেশনা দিতে পারেন এবং দলের প্রয়োজনে নিজেও ভূমিকা রাখতে পারেন। গত ৬ তারিখের পর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে নগর বিএনপি সোহেলের নির্দেশনা অনুযায়িই চলছে বলেও ওই সূত্রটি জানায়।

সূত্রটি আরো জানায়, শুধু সোহেল নয়। আরো বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে। যাতে প্রতিটি কর্মসূচিতে তারা ভূমিকা রাখতে পারে এবং আন্দোলনকে আরো বেগবান করতে পারে। মূলত ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে  তোকর্মীদের গ্রেপ্তার এড়িয়ে সুবিধামত সময়ে রাজপথে কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, এরকম কোন নির্দেশনা দেয়া হয়নি। কর্মসূচি পালন করতে বলা হয়েছে। আর গ্রেপ্তার এড়িয়ে তো সবাই চলে। এর জন্য কোন নির্দেশনার দরকার হয় না। এছাড়া সরকার তো গ্রেপ্তার বলে করে না বরং তারা (সরকার) গ্রেপ্তারের মাধ্যমেই দেশ পরিচালনা করছে। এর মধ্যেই আমাদের রাজনীতি করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension