ছাগলকাণ্ড: ইফাত ও তার মাকে চিনি না, বললেন সেই রাজস্ব কর্মকর্তা
ছাগল নিয়ে ছবি ওঠা ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত ও তার মা শাম্মি আখতার শিবলীকে চেনেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান। এদিকে গুঞ্জন উঠেছে এরমধ্যে হয়তো দেশ ছেড়েছেন মুশফিকুর রহমান ইফাত।
মুঠোফোনে সময় সংবাদকে এ তথ্য জানান তিনি।
সম্প্রতি ছাগল নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেটি তার মা শাম্মি আখতার শিবলীর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। সেই পরিচয়পত্রে শাম্মি আখতারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি, এটি অন্য কোনো মতিউর রহমান।

তবে ইফাতদের এক সময়ের গাড়িচালকও সময় সংবাদকে জানান, “তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। এদিকে গুঞ্জন উঠেছে এরমধ্যে হয়তো দেশ ছেড়েছেন মুশফিকুর রহমান ইফাত।”
কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাতের বাবা আসলে কে? কী তার নাম-পরিচয়? জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে তো দূরের কথা এ নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই। মতিউর রহমানের নামই বা আসলো কীভাবে?
এ নিয়ে মতিউর রহমান সময় সংবাদকে মুঠোফোনে বলেন, “আমি নিজেও আর্শ্চয হয়েছি, এমনভাবে ট্রোল হচ্ছে, যেটা আমার পরিবারে জন্য ক্ষতিকর। আমার ছেলে যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে এখন দেশে আছে। কিন্তু জীবনে দামি গরু কেনা তো দূরের কথা, একটু ভিন্ন রকমের ছেলে সে। এসব কাজের কোনো প্রশ্নই ওঠে না। আপনারা খোঁজ নিলে জানবেন।”
ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তোলা হয়েছে তার মায়ের জাতীয় পরিচত্রপত্রের মাধ্যমে। সেখানে শাম্মী আখতারের স্বামীর নামের জায়গায় রয়েছে মতিউর রহমানের নাম। বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটিও ধানমন্ডি আট নম্বর সড়কের ৪১ নম্বর বাসার। আর এ বাসাতেই থাকেন ইফাত। সেটিও নিশ্চিত হয়েছে সময় সংবাদ।
খবর ও ছবি: সময় সংবাদ।