
প্রধান খবরবাংলাদেশ
মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, ফেসবুক-হোয়াটসঅ্যাপও বন্ধ
মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এছাড়াও মুন্সিগঞ্জে ২ জন নিহত হয়েছেন। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট ও ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ে এমন সিদ্ধান্ত এসেছে।



