প্রধান খবরবাংলাদেশ

আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে: সমন্বয়ক নাহিদ

নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যেসব ব্যবস্থা রয়েছে, সেগুলো সংশোধনের কথা বলেন। তারা ছাত্র–শিক্ষক–সুশীল সমাজসহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

চলমান পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেল টোয়েন্টিফোরে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় সমন্বয়ক। সেখানে তারা অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র–জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান।

দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীদের আমরা যে কোনো প্রকার সহিংসতা, হামলা ও ভাঙচুর থেকে বিরত থাকার অনুরোধ করছি।

লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।’

নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যেসব ব্যবস্থা রয়েছে, সেগুলো সংশোধনের কথা বলেন। তারা ছাত্র–শিক্ষক–সুশীল সমাজসহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, তার একটি রূপরেখা আজ রাত আটটায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমন্বয়কেরা।

আজ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়ার পর চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে সমন্বয়করা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এক দফা দাবি ছিল শেখ হাসিনা সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বহাল রয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।’

সেনাপ্রধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র-জনতা একত্র হয়ে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সকল নাগরিকের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমে ছাত্র-নাগরিকদের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। আমরা শীঘ্রই জাতির কাছে একটি ঘোষণা দেব। ফ্যাসিস্ট সরকার বা তাদের সমর্থনকারী কেউ এ সরকারের অন্তর্ভুক্ত হবে না।’

আরেক সমন্বয়ক আসিফ বলেন, ‘এক দফা ঘোষণার পর আমরা আমাদের জয়ের বিষয়ে নিশ্চিত ছিলাম। আমরা আমাদের আংশিক বিজয়কে সার্বিক বিজয়ে পরিণত করার ব্যাপারে নিশ্চিত।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension