প্রধান খবরবাংলাদেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ৭০ হাজার ইয়াবাসহ আটক

কক্সবাজারে ৭০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ কার্যালয়ের সহকারী উপপরিদর্শক মো. আমজাদ হোসাইনকে আটক করেছে বিজিবি।

শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা বিজিবি চেকপোস্টে তল্লাশিকালে এই কর্মকর্তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক সহকারী উপ-পরিদর্শক কুমিল্লার বাসিন্দা। তিনি গত সাড়ে চার বছর ধরে টেকনাফে কর্মরত রয়েছেন।
তিনি জানিয়েছেন, মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় যাত্রী আমজাদকে সন্দেহ করেন। এরপর তাকে বাস থেকে নামিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল পাওয়া গেলে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ওই ব্যাগে ৭০ হাজার ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা পাওয়া যায়। গতকাল রবিবার সকালে ইয়াবাসহ আমজাদকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানিয়েছেন, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে আমজাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, ইয়াবাসহ আমজাদকে আটকের বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঘটনাটি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। আমজাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension