
প্রধান খবরবাংলাদেশরাজনীতি
সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলু গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা গ্রেপ্তার করা হয় তাকে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট থানায় তাকে আসামি করে মামলা হয়।
র্যাব জানায়, এজাহারনামীয় আসামি সলুকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।



