প্রধান খবরবাংলাদেশ

ঢাবির প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় ১১৪ জনকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাত জনের চার বছর ও তিনজনের দুই বছরের সাজা উল্লেখ করা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

২০১৭ খ্রিষ্টাব্দের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে সিআইডি অভিযান চালিয়ে মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে গ্রেফতার হয় রাফি নামে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী।

ওইদিন শাহবাগ থানায় ২০০৬ খ্রিষ্টাব্দের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারা ও ১৯৮০ খ্রিষ্টাব্দের পাবলিক পরীক্ষা আইনের ৯(খ) ধারায় মামলা করেন সিআইডি। ২০১৯ খ্রিষ্টাব্দের তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি সুমন কুমার দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনকে অভিযুক্ত করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension