প্রধান খবরবাংলাদেশ

কিস্তির টাকা না পেয়ে গরু ছিনিয়ে নিল এনজিওকর্মী

চরফ্যাশনের কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘গ্রামীণ জনউন্নয়ন সংস্থা’ নামে এক এনজিওর বিরুদ্ধে।

শনিবার উপজেলার চরমানিকা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। সপ্তাহে ২৫শ’ টাকা করে ১৩টি কিস্তি দেই।

হঠাৎ কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার শামীম আমার একটি গাভি গরু ছিনিয়ে নেন। নিষেধ করলেও তারা আমার কথা শুনেনি। গাভিটির ৪ মাসের একটি বাচ্চা রয়েছে।

গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ম্যানেজার মো. শামীম বলেন, কিস্তির টাকা পাওনা থাকায় গরু নিয়ে আসছি।

ওসি সাঈদ আহমেদ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension