প্রধান খবরযুক্তরাষ্ট্র

ম্যানচেস্টারে গোলাগুলিতে আহত ১০

রূপসী বাংলা ডেস্ক:ম্যানচেস্টারের মস সাইড এলাকায় গোলাগুলিতে দুই শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি-না, তা এখনও জানা যায়নি। রোববার ম্যানচেস্টার পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)’র এক সশস্ত্র অফিসার বলেছেন, স্থানীয় সময় রাত আড়াইটায় কাউসবাই জংশনের পাশে ক্লেয়ারমন্ট সড়কে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

পুলিশ আরও বলছে, আহত লোকজনের অধিকাংশই ক্যারিবিয়ান কার্নিভালে অংশ নেন। কার্নিভালটি এ ঘটনার কিছু সময় আগে শেষ হয়েছিল।

গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ডেবি ডুলি বলেন, বিভিন্ন ধরনের জখম নিয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে সুখবর হলো, আহতদের কারোরই অবস্থা তেমন গুরুতর নয়।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনার তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষ হলে ঘটনাটি কারা ঘটিয়েছে তা জানা যাবে। এ অঞ্চলের নিরাপত্তার জন্য বাহিনীর অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয়েছে। তারা অঞ্চলটিতে টহল দিচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension