ভারত

‘মুসলিমরা বিষাক্ত জেলিবিনের মত’

রূপসী বাংলা ডেস্ক:বিতর্কিত মন্তব্য করলেন অস্ট্রেলিয়ান সেনেটর ফ্রাসের অ্যানিং৷ মুসলিমরা নাকি বিষাক্ত জেলি বিনের মত৷ এমনই মত তাঁর৷ বুধবার তাঁর এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে৷ অনুপ্রবেশ প্রসঙ্গে কথা বলতে গিয়েই এই মন্তব্য করেন ফ্রাসের৷

কনজারভেটিভ ক্যাটারস অস্ট্রেলিয়ান পার্টির সদস্য ও অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সেনেটর ফ্রাসের সংসদে মুসলিমদের অস্ট্রেলিয়াতে অভিবাসন প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন৷ সেখানেই এই মন্তব্য করেন তিনি৷ এরপরেই ফ্রাসেরের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায় দেশ জুড়ে৷ তার এমন প্রস্তাবের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সহ অনেক সাংসদ৷ তাদের মতে এই ধরণের প্রস্তাব কখনই কোনও দেশের পক্ষে ইতিবাচক হতে পারে না৷ এই ধরণের চূড়ান্ত সিদ্ধান্ত দেশের পক্ষে ক্ষতিকর বলে মত তাঁদের৷

তবে তাতে আমল না দিয়ে সিডনি টকব্যাক রেডিওতে এক সাক্ষাতকারের সময়েও একই কথা বলেন ফ্রাসের৷ তাঁর মতে অভিবাসী মুসলিমরা অস্ট্রেলিয়ায় এসে দেশের ক্ষতি করছে৷ তাঁর মতে যদি আপনার কাছে বোতল ভরতি জেলিবিন থাকে, আর তার মধ্যে যেকোনও তিনটি জেলিবিন বিষাক্ত হয়, তবে আপনি কোনও জেলিবিনই খাবেন না৷ তাই এদের মধ্যে কে সৎ আর কে অসৎ, তা বোঝা মুশকিল৷ তাই অনুপ্রবেশ ও অভিবাসন বন্ধ হওয়া উচিত৷

ফ্রাসের অ্যানিং আরও বলেন, মুসলমানেরা সন্ত্রাসবাদী কাজে ও বিভিন্ন অপরাধের জন্য দায়ী। অস্ট্রেলিয়ায় জঙ্গিহানা রুখতে মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করাই সবশেষ সমাধান। এছাড়া তার এই প্রস্তাব বাস্তবায়নের জন্য গণভোটেরও দাবি করেন অ্যানিং।

এরপরই তার এমন প্রস্তাবের নিন্দা করে বক্তব্য রাখেন একাধিক সাংসদ৷ ১৯৯৬ সালের পর অ্যানিং-এর এই বক্তব্যকে সবচেয়ে বড় বিতর্কিত বক্তব্য বলে ব্যাখ্যা করেছেন অন্যান্যরা৷ সংসদে ফ্রাসেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আরেক নেতা পোলিং হ্যানসন বলেন, আমরা সবাই তাঁর কথা হতবাক৷ তিনি নিজের সীমা ছাড়িয়েছেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension