খেলা

এক ধাক্কায় ব়্যাঙ্কিংয়ে অনেকটা নামল জার্মানি

রূপসী বাংলা ডেস্ক:ফিফা ব়্যাঙ্কিংয়ে এক ধাক্কায় অনেকটা নামল জার্মানি৷ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরেছিল জার্মানরা, জিতেছিল মাত্র এক ম্যাচ৷ বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্সের কারণে শীর্ষস্থান থেকে এক লাফে ১৫ নম্বরে নেমে এল জোয়াকিম লো’য়ের দল৷ বিশ্বকাপ জিতে এক নম্বরে উঠে এল ফ্রান্স৷ রাশিয়ায় তৃতীয় স্থানে শেষ করে ব়্যাঙ্কিংয়ে দু’নম্বরে রয়েছে বেলজিয়াম৷ তিন ও চার নম্বরে যথাক্রমে ব্রাজিল, ক্রোয়েশিয়া৷

বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্সের জন্য ধাক্কা খেল আজেন্তিনাও৷ ফিফা ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে ১১ নম্বরে রয়েছে মেসিরা৷ ছয় নম্বরে রয়েছে সাউথগেটের ইংল্যান্ড৷ আয়োজক রাশিয়া এক লাফে ২১ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে এল৷ বিশ্বকাপের নকআউটে স্পেনের মতো হেভিওয়েট দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল রাশিয়া৷ পাশাপাশি ২০ ধাপ পিছিয়ে ৬৫ নম্বরে নেমে এলে মহম্মদ সালাহ’র মিশর৷ নতুন ফিফা ব়্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে ৯৬ নম্বরে রয়েছে সুনীল ছেত্রীর ভারত৷

একনজরে ফিফা ব়্যাঙ্কিংয়ের প্রথম পনেরো দল
১) ফ্রান্স
২)বেলজিয়াম
৩)ব্রাজিল
৪)ক্রোয়েশিয়া
৫)উরুগুয়ে
৬)ইংল্যান্ড
৭)পর্তুগাল
৮)সুইজারল্যান্ড
৯)স্পেন
৯)ডেনমার্ক, যুগ্মভাবে সমসংখ্যাক পয়েন্ট নিয়ে
১১)আজেন্তিনা
১২) চিলি
১৩)সুইডেন
১৪)কলম্বিয়া
১৫)জার্মানি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension