প্রধান খবরযুক্তরাষ্ট্র

একইসঙ্গে আইসিইউর ১৬ নার্স গর্ভবতী!

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে কর্মরত ১৬ জন নার্স একসঙ্গে গর্ভবতী হয়ে পড়েছেন।

বিবিসি তাদের এক খবরে বলেছেন, অ্যারিজোনা রাজ্যের মেসা এলাকার ওই হাসপাতালে একই বিভাগের ১৬ সহকর্মী একসঙ্গে সন্তানপ্রত্যাশী হওয়ায় কিছুটা বিপাকেই পড়েছে কর্তৃপক্ষ। কারণ কর্মী সংকটের শঙ্কায় পড়তে হতে পারে তাদের। হাসপাতালটির মোট নার্সের ১০ শতাংশ নিবিড় পরিচর্যা কেন্দ্রে কর্মরত। তাদের সহকর্মীরা বলছেন, এতোজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি রোগীদের নজরেও এসেছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে হাসপাতালের এক কর্মকর্তা ঠাট্টা করে বলেছেন, হয়তো হাসপাতালের পানিতে কিছু মেশানো হয়েছিল অথবা ক্রিসমাসের ছুটিতে সবাই একই পরিকল্পনা করেছিলেন।

এই ১৬ জনের মধ্যে প্রথমজনের আগামী মাসের শুরুতে সন্তানের জন্ম দেয়ার কথা। এ ছাড়া আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত একে একে সন্তান জন্ম দেবেন।

১৬ জন নার্সের একজন হলেন রোশ্যাঁলে শেরম্যান। তিনি বলেন, ‘আমরা আগে বিষয়টি জানতাম না। একটি ফেসবুক গ্রুপে অংশ নেয়ার পর থেকে এটি আমাদের নজরে আসে। তখন দেখা যায় আমরা সবাই একই অবস্থায় আছি। তবে এই ১৬ জন কাজ বন্ধ রাখেননি। হাসপাতালে ঠিকই দায়িত্ব পালন করছেন। শিগগিরই ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension