প্রধান খবরবাংলাদেশ

‘বরবাদ’ নিয়ে বিশ্ববাজারে এসকে ফিল্মস

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস)। নির্মাণের পাশাপাশি এবার আন্তর্জাতিক পরিসরে আনুষ্ঠানিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকে ফিল্মস ইউএসএ জানায়, দেশের স্বনামধন্য এই ফিল্ম প্রডাকশন হাউজটি সিনেমা এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) এবং মধ্যপ্রাচ্যসহ পুরো উপসাগরীয় অঞ্চলে (এসকে ফিল্মস ইউএই) সিনেমা পরিবেশনা করবে।
নিউ ইয়র্কে বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএ-এর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ-এর সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তারসহ অনেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশন শুরু করতে যাচ্ছে।
১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের যেসব শহরে ‘বরবাদ’ চলবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিউ ইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়া। এবং ১৯ এপ্রিল কানাডার বাঙালী জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো এই তিন শহরে চলবে ‘বরবাদ’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension