বাংলাদেশ

জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার অন্য অভিযুক্তরা হলেন, দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর।

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান (হাসান) এ তথ্য জানান।

তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‌‘মিথ্যা’ অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ‘আপনার ছেলেমানুষি মানায় না’, প্রধান উপদেষ্টাকে দুদু

গত ১৮ মে মামলার আবেদন করেন হারুন অর রশিদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রোববার দিন রেখেছিলেন। এদিন শুনানি নিয়ে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা।

আরও বলা হয়, আসামিরাসহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে ‘মিথ্যা অভিযোগ সৃজনে’ যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন- তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।

মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension