প্রধান খবরযুক্তরাষ্ট্র

নভেম্বরের লড়াইয়ের আগে ট্রাম্পের বড় রাজনৈতিক জয়: হাউস পাস ‘বিগ বিউটিফুল বিল

শাহ্ জে. চৌধুরী

মার্কিন কংগ্রেসে আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ দীর্ঘ রাতভর উত্তপ্ত বিতর্ক ও হাড্ডাহাড্ডি ভোটাভুটির পর হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়েছে। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়।

বিলটি এর আগে সিনেটেও পাশ হয়, যেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই-ব্রেকিং ভোটে সমীকরণ ট্রাম্পপন্থীদের পক্ষে গিয়েছিল। বিশাল এই বিলকে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার মূল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। এতে কর সংস্কার, সরকারি ব্যয় পরিকল্পনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ডেমোক্র্যাটদের তীব্র আপত্তি সত্ত্বেও রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস এক ভোটের ব্যবধানে বিলটি পাস করে। বিশ্লেষকরা মনে করছেন, এই বিলের মধ্য দিয়ে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের নীতিমালা বাস্তবায়নের পথে বড় এক ধাপ এগোলেন।

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবেন এবং সেটি আইনে পরিণত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিলটি পাস হওয়া ট্রাম্পপন্থী রিপাবলিকানদের জন্য বড় জয় এবং এটি নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা আরও বাড়াতে সহায়ক হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension