
টেক্সাসে গ্যাস স্টেশনে গুলিতে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু
শাহ্ জে. চৌধুরী
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে গ্যাস স্টেশনে কাজ করার সময় গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম চন্দ্রশেখর পোল, বয়স ২৭ বছর। তিনি ভারতের হায়দরাবাদের বাসিন্দা ছিলেন।
চন্দ্রশেখর ভারতে ডেন্টাল সার্জারিতে স্নাতক সম্পন্ন করার পর ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসেন। প্রায় ছয় মাস আগে তিনি মাস্টার্স ডিগ্রি শেষ করেন। পড়াশোনা শেষে স্থায়ী চাকরি খোঁজার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য আংশিক সময়ের কাজ হিসেবে গ্যাস স্টেশনে যুক্ত ছিলেন।
দুঃখজনক এই ঘটনায় চন্দ্রশেখরের পরিবার তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে।
ভারতের বি.আর.এস (BRS) দলের নেতা, এমএলএ সুধীর রেড্ডি এবং সাবেক মন্ত্রী টি. হরিশ রাও হায়দরাবাদে নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে সরকারের প্রতি অবিলম্বে মরদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।



