খেলা

সাকিবের মন্তব্যে ‘বিব্রত’ বিসিবি

রূপসী বাংলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ঢাকায় ফিরেই আঙ্গুলের অপারেশন করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিসিবি প্রধানের চাওয়াতে আঙুলের চোট নিয়েই এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তবে একটি ইংরেজি দৈনিক পত্রিকায় নিজেকে মাত্র ৩০ ভাগ ফিট বলাতে বিব্রত বিসিবি।

যেখানে নিজের ইনজুরির আপডেট বিসিবিকে আগে জানানোর কথা সেখানে এসব ব্যাপারে আলোচনা করাতে এশিয়া কাপে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে বিসিবি। সাকিবের এই ব্যাপারে মিডিয়ার সঙ্গে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি জানান, ‘বোর্ড মনে করে ২০-৩০ শতাংশ ফিটনেস নিয়ে তার খেলা উচিত নয়। সে এখন দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারে নাও যেতে পারে। সিদ্ধান্ত তার। আমরা মুমিনুলকে রেখেছি বিকল্প হিসেবে। তবে তার এই মন্তব্য বোর্ডের জন্য বিব্রতকর।’

তিনি আরও যোগ করেন, ‘২০-৩০ শতাংশ ফিট, এটা সংবাদমাধ্যমকে আগে না জানিয়ে বিসিবিকে জানানো উচিত ছিল। তবে যেটা বললাম, সে যদি ২০-৩০ শতাংশ ফিট থাকে, তার খেলা উচিত নয়।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension