আন্তর্জাতিক

ভেনেজুয়েলাকে সমর্থন: যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তির নিন্দা রাশিয়ার

যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষিতে ভেনেজুয়েলাকে সমর্থন দিয়েছে রাশিয়া। ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শক্তি ব্যবহারের নিন্দা জানিয়েছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক মন্তব্যে বলেন, নেশাজাতীয় পদার্থ প্রতিরোধ অভিযান পরিচালনার সময় অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহারকে আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই। এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইন উভয়েরই লঙ্ঘন। অবৈধ মাদকের বিরুদ্ধে ক্যারিবিয় অঞ্চলে অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তারা ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরের অভিযানে কমপক্ষে ১৪টি জাহাজকে টার্গেট করেছে। এতে এ পর্যন্ত ৬১ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে বড় ধরনের সামরিক উপস্থিতি স্থাপন বাড়িয়েছে। যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। জাখারোভা আরও বলেন, আমরা ভেনেজুয়েলার নেতৃত্বকে তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মে মাসে মস্কোতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। মাদুরো বারবার অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension