প্রধান খবরবাংলাদেশরাজনীতি

আকস্মিক সফরে নিউইয়র্ক পৌঁছেছেন ফখরুল-তাবিথ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  আকস্মিক সফরে নিউইয়র্ক পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় বুধবার (১২ সেপ্টেম্বর)  বিকেলে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে দলের নেতাকর্মীরা না থাকলেও, বেশ কয়েকজন নিকটাত্মীয় তাদের স্বাগত জানান। দুদিনের সফর শেষে তারা ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তবে কি কারণে তারা যুক্তরাষ্ট্র সফর করছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির এই দুই নেতা।

জাতিসংঘের কোন অনুষ্ঠানে যোগ দিতে তারা যুক্তরাষ্ট্র সফর করছেন বলে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। এছাড়াও তারা, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে, মঙ্গলবার মধ্যরাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও তাবিথ আউয়াল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension