অর্থনীতি ও বাণিজ্যবাংলাদেশ

এলসি খুলতে এস আলমের বিদ্যুৎকেন্দ্রকে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

বিতর্কিত এস আলমের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার-১ লিমিটেডের পক্ষে ঋণপত্র বা এলসি খুলতে প্রায় ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জাতীয় স্বার্থেই এই অনুমতি দেয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলার ছাড় এবং নতুন এলসি খোলার অনুমোদন দেয়া হয়েছে। গত রোববারও (১৬ আগস্ট) প্রতিষ্ঠানটির জন্য এলসি খোলার অনুরূপ একটি অনুমতি দেয়া হয়েছিল।

তবে হিসাব স্থগিতের নির্দেশ পেলে সংশ্লিষ্ট হিসাবের স্থিতির পাশাপাশি এর সঙ্গে যুক্ত অন্যান্য হিসাবের তথ্যও অবিলম্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানাতে হবে। এ বিষয়ে সব রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

বুধবার (১৯ আগস্ট) জারি করা ওই নির্দেশনায় বিএফআইইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর আওতাভুক্ত সব রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে। কোনো হিসাব স্থগিতের আদেশ দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই হিসাবের স্থিতি ও এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য হিসাবের তথ্য দ্রুত জানাতে হবে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দেয়া ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বিএফআইইউ। যেখানে আগের নির্দেশনার তুলনায় এবার সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্যও দ্রুত জানানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension