আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ায় সেনা অভিযানে নিহত ২০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একাধিক সামরিক অভিযানে অন্তত ২০ জনের বেশি নিহত হয়েছে। গত ৩ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযান চালানো হয় বলে রবিবার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, নিহত সন্ত্রাসীরা ভারতের মদদপুষ্ট এবং তারা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য, যাদের রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ আখ্যা দেওয়া হয়। এর আগে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের রাতে উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৫ জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। পরে একই এলাকায় আরও একটি দলের অনুপ্রবেশ রুখে দিয়ে সাতজনকে এবং কোহাট ও ডেরা ইসমাইল খানে পৃথক দুই যৌথ অভিযানে আরও চার সন্ত্রাসীকে হত্যা করা হয়।

ক্রমাগত আন্তঃসীমান্ত অনুপ্রবেশের এসব ঘটনার জেরে আফগান তালেবান সরকারের কড়া সমালোচনা করেছে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ঠেকাতে আফগান তালেবান সরকারের চরম ব্যর্থতা আরও একবার প্রমাণিত হলো। তারা কার্যকরভাবে সীমান্ত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন চুক্তির বাধ্যবাধকতা পূরণে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে।

দেশটি থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করতে ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় পাকিস্তান নিরাপত্তা বাহিনীর এই চিরুনি তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণগতিতে অব্যাহত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension